কেরানীগঞ্জে থানায় আগুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে এটি ইচ্ছাকৃত অগ্নিসংযোগ বলে প্রতীয়মান হয়েছে। আগুনে ডাম্পিংয়ে রাখা একটি লেগুনা সম্পূর্ণ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, আগুন লাগার পর তিনি চিৎকার দিয়ে স্থানীয়দের ডাকেন। সে সময় দুজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়, তবে অন্ধকারের কারণে তাদের চেনা সম্ভব হয়নি।
পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং অগ্নিসংযোগের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
এমবি/টিআই

