পোস্টাল ব্যালট ইস্যুতে আগারগাঁওয়ে ইসি ভবন ঘেরাও, ছাত্রদলের বিক্ষোভ

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বসহ নানা অনিয়মের অভিযোগ তুলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতা–কর্মীরা।

Jan 18, 2026 - 12:08
 0  3
পোস্টাল ব্যালট ইস্যুতে আগারগাঁওয়ে ইসি ভবন ঘেরাও, ছাত্রদলের বিক্ষোভ
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বসহ নানা অনিয়মের অভিযোগ তুলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতা–কর্মীরা। রোববার (সকাল) সাড়ে ১০টার দিকে তারা জড়ো হয়ে ইসি ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন।

বিক্ষোভকারীরা জানান, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় একাধিক অনিয়ম ও পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, ব্যালটে ধানের শীষ প্রতীক এমন স্থানে রাখা হয়েছে, যা স্পষ্টভাবে পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয়। এই অনিয়মের প্রতিবাদেই ছাত্রদলের নেতা–কর্মীরা রাজপথে নেমেছেন।

এর আগে ছাত্রদলের শীর্ষ নেতারা নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নেন। পরে আশপাশের এলাকায়ও নেতা–কর্মীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায়ে তারা কর্মসূচি অব্যাহত রাখবেন। নির্বাচন কমিশনের কাছ থেকে আশ্বাস পেলে তারা কর্মসূচি প্রত্যাহার করবেন।

ছাত্রদলের এই কর্মসূচিকে ঘিরে আগারগাঁও এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল শুনানির আজ শেষ দিন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এমবি এইচআর