আশুলিয়ায় কাঁচামাল বোঝাই পিকআপে আগুন

সাভারের আশুলিয়া এলাকায় কাঁচামাল বোঝাই এক পিকআপ ভ্যানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

Nov 18, 2025 - 14:03
 0  2
আশুলিয়ায় কাঁচামাল বোঝাই পিকআপে আগুন

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

 সাভারের আশুলিয়া এলাকায় কাঁচামাল বোঝাই এক পিকআপ ভ্যানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বগাবাড়ি এলাকায় পিকআপটির মালামালের ওপর আগুন লেগে কিছু রসুন ও পেঁয়াজ পুড়ে যায়। তবে পিকআপটিতে বড় ধরনের ক্ষতি হয়নি।

পিকআপের চালক ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে চালক গাড়িটি সড়কের পাশে দাঁড় করিয়ে বাসায় যান। পরবর্তীতে মঙ্গলবার ভোরে আগুন লাগলে স্থানীয়রা পানি দিয়ে তা দ্রুত নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে স্থানীয়দের দ্রুত প্রতিক্রিয়ায় পিকআপে বড় ক্ষতি হয়নি। এটি সম্ভবত অগ্নিসংযোগের চেষ্টা।”

এমবি/টিআই