গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

Nov 19, 2025 - 15:34
 0  2
গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজারে এ ঘটনা ঘটে। হামলার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী লক্ষণ সূত্রধর জানান, রাতের কোনো একসময় গ্রাম পুলিশ আগুন দেখে চিৎকার করলে তারা ছুটে এসে ব্যাংকের দেয়াল ও পাশের দোকানের চালায় আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখায় নিরাপত্তার জন্য চৌকিদার থাকলেও দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে দ্রুত আগুন ধরিয়ে পালিয়ে যায়। বড় ধরনের কোনো ক্ষতি না হলেও ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এমবি/টিআই