কাওরানবাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর কাওরানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৪ জানুয়ারি) জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

Jan 4, 2026 - 13:57
 0  2
কাওরানবাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর কাওরানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৪ জানুয়ারি) জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ব্যবসায়ীরা কাওরানবাজার মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধের চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর সদস্যরাও এলাকায় উপস্থিত হন।

পুলিশ জানিয়েছে, সড়ক অবরোধের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে রাস্তা ক্লিয়ার করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

দুপুর সোয়া ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাওরানবাজার মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীরা বসুন্ধরা শপিংমলের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এমবি এইচআর