ঢাকার আবহাওয়া নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ পরিষ্কার থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ পরিষ্কার থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয় যে দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া প্রায় শুষ্ক থাকবে।
উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।
এমবি এইচআর