কারওয়ান বাজারে ছিনতাইকারীর হামলায় আহত কাঁচামাল বিক্রেতা
রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাঁচামাল বিক্রেতা মো. লিটন (৪৫) আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাঁচামাল বিক্রেতা মো. লিটন (৪৫) আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
লিটনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। তিনি তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকার কাজিপাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন এবং প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বাজারের দিকে বের হন।
পরিবার জানায়, কারওয়ান বাজার আম্বারশা মসজিদের পাশে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এসময় তারা তার কাছে থাকা প্রায় ৩৩ হাজার টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহত লিটন বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
এমবি এইচআর