ঢাকায় আজ বৃষ্টি নেই, শুষ্ক আবহাওয়া বজায় থাকবে

Dec 6, 2025 - 10:36
 0  2
ঢাকায় আজ বৃষ্টি নেই, শুষ্ক আবহাওয়া বজায় থাকবে
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ শনিবার প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

পূর্বাভাসে আরও জানানো হয়, উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এমবি এইচআর