ঢাকায় ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধ, অ্যাপয়েন্টমেন্টধারীদের জন্য বার্তা
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বন্ধ থাকবে। ভারতীয় ভিসাকেন্দ্র (আইভ্যাক জেএফপি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকায় অবস্থিত আইভ্যাক জেএফপি আজ দুপুর ২টা থেকে কার্যক্রম বন্ধ রাখবে।
এতে আরও জানানো হয়, আজ যেসব আবেদনকারীর ভিসা আবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন একটি তারিখ নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট আবেদনকারীদের নির্ধারিত সময়ে নতুন অ্যাপয়েন্টমেন্টের তথ্য জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ভিসাকেন্দ্র কর্তৃপক্ষ।
এমবি এইচআর

