সড়কে বাড়ছে মৃত্যু, এক বছরে নিহত ৯১১১ জন

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন প্রাণ হারিয়েছেন, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৯৪ শতাংশ বেশি। একই সময়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন।

Jan 4, 2026 - 14:56
 0  2
সড়কে বাড়ছে মৃত্যু, এক বছরে নিহত ৯১১১ জন
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন প্রাণ হারিয়েছেন, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৯৪ শতাংশ বেশি। একই সময়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির তথ্যমতে, গত বছর দেশে মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

এ ছাড়া রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। নৌপথে ঘটে যাওয়া দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫৮ জন।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায়। পাশাপাশি গণপরিবহনের ভাড়া নির্ধারণে স্বচ্ছতা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য স্থায়ী ক্ষতিপূরণ তহবিল গঠন এবং পরিবহন খাতসংক্রান্ত প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে শ্রমিক ও দুর্ঘটনার ভুক্তভোগীদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

সংগঠনটি আরও জানায়, আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি।

এমবি এইচআর