রাজধানীর সেগুনবাগিচায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

Nov 22, 2025 - 17:12
 0  2
রাজধানীর সেগুনবাগিচায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর সেগুনবাগিচায় একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। বিকেল ৩টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন ১০ তলা ভবনের ৯ম তলায় শুরু হয়। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানানো সম্ভব হয়নি।

এমবি এইচআর