ববি ছাত্রদলের নতুন কমিটি: মোশারফ-শান্ত–মিজান
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে বুধবার (৬ ডিসেম্বর) ক্যাম্পাসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোশারফ হোসেন সভাপতি, আরিফ হোসেন শান্ত সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সভাপতি পদে মোট ১১৭ ভোট পেয়ে বিজয়ী হন মোশারফ হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পান ৮৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন শান্ত ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইত্তেসাফ-আর রাফি পান ১০৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিজান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৭১ ভোট।
মোট ২৪০ ভোটারের মধ্যে ভোট পড়ে ২৩৯টি। এর মধ্যে অনলাইনে ভোট দেন ৪ জন ভোটার।
এমবি এইচআর