ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দুই কমান্ডার নিহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর দুই সামরিক কমান্ডার নিহত হয়েছেন। টেলিভিশন চ্যানেল আল হাদাথের বরাতে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, সোমবার টায়ার জেলার আল-মানসুরি পৌরসভায় একটি গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

Nov 17, 2025 - 12:35
 0  2
ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দুই কমান্ডার নিহত
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর দুই সামরিক কমান্ডার নিহত হয়েছেন। টেলিভিশন চ্যানেল আল হাদাথের বরাতে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, সোমবার টায়ার জেলার আল-মানসুরি পৌরসভায় একটি গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এর আগে ৩ নভেম্বর নাবাতিহ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর সিনিয়র সদস্য মুহাম্মদ আলী হাদিদ নিহত হন। এরপর ১০ নভেম্বর সাইদা শহরের কাছে একই বাহিনীর আরেক সিনিয়র কমান্ডার সামির আলী ফাকিহও হামলায় প্রাণ হারান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও চলতি বছরে দেশটিতে পাঁচ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩০৯ জন নিহত এবং ৫৯৮ জন আহত হয়েছেন।

এমবি এইচআর