এবার ভূমিকম্পে কাঁপল ভারত

ভারতের মণিপুর রাজ্যে ভোরে ৩.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যমতে বৃহস্পতিবার সকাল ৫টা ৪২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Nov 27, 2025 - 12:43
 0  3
এবার ভূমিকম্পে কাঁপল ভারত
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ভারতের মণিপুর রাজ্যে ভোরে ৩.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যমতে বৃহস্পতিবার সকাল ৫টা ৪২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

একই দিন বঙ্গোপসাগর ও ভুটানেও ক্ষুদ্র মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে রাত ২টা ৫৯ মিনিটে ৪.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর আগে রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এছাড়া ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি অঞ্চলেও মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। দিবাগত রাত ১২টার দিকে ৪.৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তন্দানোর ২৯ কিলোমিটার দক্ষিণে এবং গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার। দেশটিতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।

এর আগের রোববার ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প ঘটে। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থান করায় দেশটিতে ভূমিকম্প প্রায় নিয়মিত।

এমবি এইচআর