মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

Nov 17, 2025 - 14:59
 0  2
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা শুরু করেন। প্যানেলের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনা ও অন্যদের বিভিন্ন নির্দেশ, টেলিফোনে কথোপকথন, গণহত্যার সংজ্ঞা ও সাক্ষীদের জবানবন্দির অংশ পড়ে শোনান। ট্রাইব্যুনাল বলেন—
হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন।
একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও মানবতাবিরোধী অপরাধে দায়ী করা হয়েছে।

এই মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক, দুজনই বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন।
একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আদালত কক্ষে উপস্থিত থেকে রায় শোনেন। কড়া নিরাপত্তায় কারাগার থেকে আনা মামুনকে রায় ঘোষণার সময় বিমর্ষ ও নীরব দেখা যায়।

গণ-অভ্যুত্থান চলাকালে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলার রায়। ট্রাইব্যুনাল বলেছে, রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে সংঘটিত এসব অপরাধ আইনের সর্বোচ্চ দণ্ডের যোগ্য।

এমবি এইচআর