সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্টে জামিন মঞ্জুর লতিফ সিদ্দিকীর

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

Nov 6, 2025 - 13:17
 0  2
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্টে জামিন মঞ্জুর লতিফ সিদ্দিকীর
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

লতিফ সিদ্দিকীর আইনজীবী জেড আই খান পান্না জানিয়েছেন, এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই। অন্যদিকে রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল জানান, এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২৮ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে উপস্থিত থেকে আব্দুল লতিফ সিদ্দিকী দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যদেরও উসকানি দেন।

বৈঠকে অংশ নেওয়া ৭০ থেকে ৮০ জনের মধ্যে ১৬ জনকে পরবর্তীতে পুলিশ আটক করে।

এমবি এইচআর