শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে নৌ ও বিমানবাহিনী সহায়তায় কাজ করছে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি অগ্নি নির্বাপণে সহায়তা করছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি অগ্নি নির্বাপণে সহায়তা করছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আইএসপিআর জানায়, কার্গো সেকশনের অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস এবং বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট। এছাড়া নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কার্যক্রমে অংশগ্রহণ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৩০টি ইউনিট কাজ করছে, আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাবে। আগুনের কারণে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত রয়েছে। সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, আগুন লাগা সেকশনে মূলত আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। ফায়ার সার্ভিস, নৌ ও বিমানবাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা চেষ্টা করা হচ্ছে।
এমবি এইচআর