ফার্মগেটে শিক্ষার্থীদের নিরাপদ-দখলমুক্ত সড়কের দাবিতে বিক্ষোভ

Oct 19, 2025 - 13:42
Oct 19, 2025 - 13:44
 0  2
ফার্মগেটে শিক্ষার্থীদের নিরাপদ-দখলমুক্ত সড়কের দাবিতে বিক্ষোভ

মেঘনাবার্তা প্রতিনিধি: ঢাকার ফার্মগেটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ ও দখলমুক্ত সড়ক নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছে। বিক্ষোভে অংশ নেয় সরকারি বিজ্ঞান কলেজ ও সরকারি সাইন্স হাই স্কুলের শিক্ষার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে ফার্মগেট মোড়ে শিক্ষার্থীরা প্রথমে মানববন্ধন করে, পরে সড়ক বরাবর বিক্ষোভ মিছিল বের করে।

শিক্ষার্থীরা জানান, তাদের স্কুল ও কলেজের সামনে অটোরিকশা জ্যাম সৃষ্টি করে। গেটের সামনে দীর্ঘ সারিতে দাঁড়ানো রিকশাগুলো প্রায় ২ হাজার শিক্ষার্থীর চলাচলে বাধা দেয়। রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও গাড়ি চালানোর বিপজ্জনক গতির কারণে শিক্ষার্থীরা ঝুঁকির মুখে পড়েন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি:

  1. শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে স্পিড ব্রেকার স্থাপন।

  2. পর্যাপ্ত ল্যাম্প পোস্ট বসানো।

  3. লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড নির্মাণ।

  4. ফুটপাথ থেকে সব অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ।

  5. স্থায়ীভাবে পার্কিং ব্যবস্থা নিয়ন্ত্রণে আনা।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে এ এলাকায় শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।

এমবি/এসআর