২ দিন পরই বাতিল হবে অতিরিক্ত সিম: বিটিআরসির জরুরি নির্দেশনা

নিজ নামে ১০টির বেশি মোবাইল সিম রাখলে অতিরিক্ত সিমগুলো ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

Oct 28, 2025 - 20:33
 0  2
২ দিন পরই বাতিল হবে অতিরিক্ত সিম: বিটিআরসির জরুরি নির্দেশনা
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নিজ নামে ১০টির বেশি মোবাইল সিম রাখলে অতিরিক্ত সিমগুলো ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সে হিসেবে হাতে রয়েছে মাত্র ২ দিন সময়।

রোববার (২৬ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

বিটিআরসি জানিয়েছে, নিজ এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম রাখা যাবে। এর বেশি সিম থাকলে গ্রাহকদের অবশ্যই সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।

নিজ নামে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে গ্রাহকরা মোবাইল ফোনে *16001# ডায়াল করে নিজের এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

বিটিআরসি সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল না করলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো বন্ধ করে দেবে।

এমবি এইচআর