ডিসেম্বরে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা মাহফুজ ও আসিফ, ভোটে অংশগ্রহণের ইঙ্গিত

Oct 29, 2025 - 12:28
 0  2
ডিসেম্বরে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা মাহফুজ ও আসিফ, ভোটে অংশগ্রহণের ইঙ্গিত

মেঘনাবার্তা প্রতিনিধি: ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে ডিসেম্বরের প্রথমার্ধে পদত্যাগ করতে পারেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। পদত্যাগের পর তারা নির্বাচনে প্রার্থী হতে পারেন।

আসিফ মাহমুদ ঢাকা-১০ বা অন্য কোনো আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে পারেন, এনসিপির সমর্থন থাকবে। মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে জোট বা এনসিপির প্রার্থী হতে পারেন, সম্ভাবনা রয়েছে তিনি সরাসরি বিএনপির প্রার্থী হিসেবেও অংশ নেবেন।

উভয় উপদেষ্টা পদত্যাগের পর এনসিপিতে যোগ দেবেন কি না, তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। পদত্যাগের এই উদ্যোগ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হচ্ছে।

এমবি/এসআর