ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ নামক একটি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ইসকনের কর্মকাণ্ড দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি, তাই অবিলম্বে এর সব কার্যক্রম তদন্তপূর্বক নিষিদ্ধ করতে হবে।
মেঘনাবার্তা প্রতিনিধি:
আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ নামক একটি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ইসকনের কর্মকাণ্ড দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি, তাই অবিলম্বে এর সব কার্যক্রম তদন্তপূর্বক নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জুমার নামাজের পর আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়। সভার সভাপতিত্ব করেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের ঢাকা দক্ষিণের সভাপতি মুহাম্মাদ আহসান। তিনি বলেন, ইসকন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশে হিন্দু মন্দির স্থাপন ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের সঙ্গে সাধারণ হিন্দুদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং এরা দেশে যুগ যুগ ধরে চলা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়।
মানববন্ধনে ঢাকা দক্ষিণের সহ-সভাপতি কাযী হারুনূর রশীদ বলেন, ইসকনের সদস্যরা সহজ সরল মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দুদের সঙ্গে অপকর্মে লিপ্ত করতে বাধ্য করছে। এরা ব্রাহ্মণ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তিনি জোর দেন, এদের হাত থেকে কোনো মুসলমানই নিরাপদ নয় এবং দ্রুত এ সংগঠনকে নিষিদ্ধ করা প্রয়োজন।
সমাবেশে আহলে হাদীছ যুবসংঘের ঢাকা দক্ষিণের সহ-সভাপতি হাফেয আব্দুর রাযযাকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমবি এইচআর

