ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন তিনি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন তিনি।
প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, গত কয়েক দিন ধরে ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় প্রায়ই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে—নির্বাচনের প্রতীক কী এবং ব্যালট পেপারে কোন চিহ্নে তাকে খুঁজে পাওয়া যাবে। আজ সেই প্রশ্নের একটি স্পষ্ট উত্তর পাওয়া গেছে।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফুটবল প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতির যে প্রত্যাশা তিনি সামনে দেখতে চান, সেই ভিত্তিতেই তার প্রচারণা পরিচালিত হবে বলে জানান তিনি। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এদিকে, বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন ডা. তাসনিম জারা। পোস্টে তিনি লেখেন, “সব বাধা পেরিয়ে ফুটবল প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি!”
এমবি এইচআর