গণভোটের গুরুত্ব তুলে ধরতে জেলায় জেলায় উপদেষ্টা পরিষদের প্রচারণা

গণভোট নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Jan 15, 2026 - 17:46
 0  2
গণভোটের গুরুত্ব তুলে ধরতে জেলায় জেলায় উপদেষ্টা পরিষদের প্রচারণা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

গণভোট নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা আজ ১৫ জানুয়ারি থেকে এ প্রচার কার্যক্রম শুরু করেছেন। এই কর্মসূচির আওতায় তারা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন।

প্রচারণার অংশ হিসেবে উপদেষ্টারা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি গণভোটে অংশগ্রহণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রচারণার প্রথম দিনে আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

এমবি এইচআর