নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বিদেশ যেতে পারবেন না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বিদেশ যেতে পারবেন না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরকারের সব সচিবের কাছে এ সংক্রান্ত একটি নতুন পরিপত্র পাঠানো হয়েছে। পরিপত্রের অনুলিপি উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছেও পাঠানো হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, পূর্বে জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও উপদেষ্টাদের একযোগে বিদেশ সফরের ঘটনা ঘটছে। একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশ ভ্রমণে যাচ্ছেন, যা আগের পরিপত্রের পরিপন্থি।
এ অবস্থায় আগের সব নির্দেশনা পুনরায় স্মরণ করিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত কেবল একান্ত প্রয়োজনেই বিদেশ ভ্রমণ করা যাবে। অন্যথায় তা পরিহার করার জন্য সকল মন্ত্রণালয় ও দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।
এমবি এইচআর