৪১ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সরকার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধি
সরকার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
একই আদেশে পূর্বে নিয়োগপ্রাপ্ত ১৮ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৫ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নামের তালিকা আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে পাওয়া যাবে।
এমবি এইচআর

