জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আনুষ্ঠানিক অনুমোদন

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫–এর গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর শেষে আনুষ্ঠানিকভাবে এই গেজেট জারি করা হয়।

Nov 13, 2025 - 18:33
 0  2
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আনুষ্ঠানিক অনুমোদন
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫–এর গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর শেষে আনুষ্ঠানিকভাবে এই গেজেট জারি করা হয়।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়। পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে বিস্তারিত জানান।

জুলাই জাতীয় সনদকে দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের ভিত্তিপ্রস্তর হিসেবে দেখা হচ্ছে। সংবিধান সংস্কারের এই আদেশ কার্যকর হওয়ার মধ্য দিয়ে জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবিও বাস্তবায়নের পথে এগিয়ে গেল বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।

জারি করা আদেশটি দেখতে পাওয়া যাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে।

এমবি এইচআর