এবার বিবিসিকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা
গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসিকে নতুন একটি সাক্ষাৎকার দিয়েছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার প্রাক্কালে এ সাক্ষাৎকার নেওয়া হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স সংবাদদাতা আনবারাসান ইথিরাজন ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকারটি নেন। গণমাধ্যমটি জানিয়েছে—২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর শেখ হাসিনার সঙ্গে তাদের এটি প্রথম যোগাযোগ।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি এবং যুক্তরাজ্যভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট ইমেইলের মাধ্যমে শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার প্রকাশ করেছিল।
বর্তমানে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার যেকোনো ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
এমবি এইচআর