বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হয়ে বেওয়ারিশ হিসেবে গণকবরে শায়িত থাকা শহীদদের পরিচয় শনাক্তে দেশে আসছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হয়ে বেওয়ারিশ হিসেবে গণকবরে শায়িত থাকা শহীদদের পরিচয় শনাক্তে দেশে আসছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল। আগামী ৫ ডিসেম্বর তাদের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে, আর ৭ ডিসেম্বর থেকে তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রবিবার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান জিয়ারত শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের গণকবর শনাক্তকরণ কার্যক্রম আগামী ৭ ডিসেম্বর শুরু হবে। এজন্য জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, অভ্যুত্থানে শহীদ হওয়া সকলের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে এবং সরকারিভাবে স্বীকৃত শহীদ তালিকায় তাদের নাম যুক্ত করা হবে।
এমবি এইচআর

