শেখ হাসিনার রায়ে জনমনে আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘিরে জনমনে কোনো ধরনের আতঙ্ক তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

Nov 17, 2025 - 17:38
 0  2
শেখ হাসিনার রায়ে জনমনে আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘিরে জনমনে কোনো ধরনের আতঙ্ক তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক অবস্থানে আছে।

তিনি জানান, “রায়কে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির কিছু দেখছি না। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, শুধু কিছু বিক্ষিপ্ত ছোটখাটো ঘটনা হয়েছে।”

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে তিনি বলেন, প্রয়োজন হলে আবারও চিঠি পাঠানো হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে, পার্শ্ববর্তী দেশ থেকে অশান্তির উসকানি দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চলছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

এমবি এইচআর