বিএনপিসহ ৬ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় শুরু
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপিসহ ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় শুরু করেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপিসহ ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় শুরু করেছে। বেলা ২টায় শুরু হওয়া এ সভায় অংশ নেয় বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মার্কসবাদী (নতুন দল)।
এর আগে একই দিনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ সাতটি দল ইসির সঙ্গে মতবিনিময় সম্পন্ন করেছে।
গত সপ্তাহে বৃহস্পতিবার, রোববার ও সোমবার দুই সেশনে ১২টি করে মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশন মতবিনিময় করেছিল।
এমন ব্যাপক মতবিনিময়ের মধ্য দিয়ে ইসি আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি আরও শক্তিশালী করতে চাইছে।
এমবি এইচআর

