খালেদা জিয়ার শারীরিক অবস্থায় নতুন জটিলতা, রাষ্ট্রপতির দোয়ার অনুরোধ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি দেশবাসীর নিকট তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।

Nov 29, 2025 - 15:34
 0  3
খালেদা জিয়ার শারীরিক অবস্থায় নতুন জটিলতা, রাষ্ট্রপতির দোয়ার অনুরোধ
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি দেশবাসীর নিকট তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন। শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। শুক্রবার রাতে তিনি হাসপাতালে গিয়ে দূরত্ব বজায় রেখে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। মির্জা আব্বাস জানান, “তিনি আমাদের চিনতে পেরেছেন এবং আমাদের সালামের জবাব দিয়েছেন।”

প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছেন। ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা বেড়ে যাওয়ায় গত ২৩ নভেম্বর তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সিসিইউতে তার নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

এমবি এইচআর