পোস্টাল ব্যালটে ভোট: প্রবাসীদের নিবন্ধন ৯২ হাজার ছাড়াল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দিতে এখন পর্যন্ত ৯২ হাজার ১৪৪ জন প্রবাসী নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এদের মধ্যে ৭৭ হাজার ৩৪৬ জন পুরুষ ও ১৪ হাজার ৭৯৯ জন নারী ভোটার।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

গত ১৯ নভেম্বর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রবাসীদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও এই ব্যালট ব্যবস্থায় ভোট দিতে পারবেন।
ইসির প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ প্রায় ৪০টিরও বেশি দেশে এই নিবন্ধন কার্যক্রম চলছে। নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে এবং ভোট শেষে ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
ইসি জানিয়েছে, বিশ্বের প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে এই প্রক্রিয়ার আওতায় আনতে তাদের লক্ষ্য অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে।
এমবি এইচআর