তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি পাঠিয়েছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

Dec 4, 2025 - 17:39
 0  1
তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছে ইসি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি পাঠিয়েছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ ডিসেম্বর সাক্ষাতের সময় চেয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) একজন নির্বাচন কমিশনার জানান, আগামী ৭ ডিসেম্বর তফসিল বিষয়ক কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দু-এক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে। প্রথানুযায়ী, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনসূচি চূড়ান্ত করেন কমিশনাররা।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আরপিও’র সর্বশেষ সংশোধনী অনুমোদন পেয়েছে এবং নির্বাচনের সব প্রস্তুতিই গুছিয়ে আনা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে যে কোনো সময় তফসিল ঘোষণা করবে কমিশন।

এমবি এইচআর