শেখ হাসিনার তৃতীয় দেশে যাওয়া নিয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে যাচ্ছেন—এমন তথ্য বাংলাদেশের কূটনৈতিক চ্যানেলে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Dec 10, 2025 - 16:09
 0  3
শেখ হাসিনার তৃতীয় দেশে যাওয়া নিয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে যাচ্ছেন—এমন তথ্য বাংলাদেশের কূটনৈতিক চ্যানেলে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারত থেকে তাকে ফেরাতে হলে আগে দেশটির সরকারকে রাজি করতে হবে, আর বাংলাদেশ সেই দিকেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, ভারতের দিকে থেকেই সিদ্ধান্ত আসতে হবে যে তারা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় কি না। বাংলাদেশ এ বিষয়ে কেবল রাজি করানোর চেষ্টা চালাতে পারে।

শেখ হাসিনার সম্ভাব্য গন্তব্য নিয়ে গুজব ছড়ালেও কোনো আনুষ্ঠানিক তথ্য না থাকার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। তাঁর মতে, বিষয়টি সম্পূর্ণভাবেই ভারতের বিচারিক ও রাজনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

ভিসা–সংক্রান্ত প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাল কাগজপত্র তৈরির প্রবণতা বন্ধ না হলে বিদেশগামী শিক্ষার্থী ও ভ্রমণকারীদের ভিসা জটিলতা কমবে না। তাঁর ভাষায়, নতুন মিশন স্থাপন বা কার্যক্রম সম্প্রসারণ সময়সাপেক্ষ এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক অনুমোদিত মিশনও চালু করা সম্ভব হচ্ছে না।

এমবি এইচআর