আসিফ-মাহফুজের দুর্নীতি অভিযোগে উত্তাল পল্টন, তদন্ত না হলে আন্দোলনের ঘোষণা
উপদেষ্টা পরিষদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি করেছে যুব অধিকার পরিষদ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
উপদেষ্টা পরিষদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি করেছে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়।
সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, দুর্নীতির অভিযোগ উপেক্ষা করে তাঁদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘেরাও করা হবে। তাঁর অভিযোগ, মাহফুজ আলমের পিএস-এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। উপদেষ্টাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে তিনি এসব বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানান।
এদিকে দুদকের সামনে ‘ছাত্র-জনতার’ ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের গত ১৭ মাসের সম্পদ বিবরণ প্রকাশের দাবি জানানো হয়। বক্তারা বলেন, যে সরকার ক্ষমতায় আসে, দুদক সেই সরকারের প্রভাবের মধ্যেই কাজ করে—ফলে দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা দেখা যায় না।
এমবি এইচআর

