২২ জানুয়ারি শুরু হবে প্রচারণা, ভোট ১২ ফেব্রুয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারণা শুরু হবে ২০২৬ সালের ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারণা শুরু হবে ২০২৬ সালের ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত।
আজ (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনী প্রচারণার সময়সূচি ঘোষণা করেন। সিইসি জানান, জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ বছরই ভোট প্রদানের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদাকালো, আর গণভোটের ব্যালটের রং গোলাপি। দেশের ইতিহাসে এই প্রথম একদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঘোষিত তফসিল অনুযায়ী—
-
মনোনয়নপত্র জমার শেষ সময়: ২৯ ডিসেম্বর
-
মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
-
আপিল দায়ের: ১১ জানুয়ারি
-
আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি
-
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি
-
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
-
প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত
-
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, সারা দেশের ৩০০ আসনে
এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
এমবি এইচআর

