প্রার্থীদের আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, বাছাই এবং আপিল সংক্রান্ত সম্পূর্ণ সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Dec 11, 2025 - 20:30
 0  4
প্রার্থীদের আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, বাছাই এবং আপিল সংক্রান্ত সম্পূর্ণ সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর এবং যাচাই-বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এসব তথ্য জানান। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সন্ধ্যা ৬টায় তার ভাষণ প্রচার করা হয়।

সিইসি জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি। কমিশনে দাখিল হওয়া আপিল আবেদন নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

তিনি আরও বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশের ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে ‘জুলাই জাতীয় সনদ–সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী—

  • মনোনয়নপত্র দাখিলের শেষ সময়: ২৯ ডিসেম্বর

  • মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর–৪ জানুয়ারি

  • আপিল দায়ের: ১১ জানুয়ারি

  • আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি

  • প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি

  • প্রতীক বরাদ্দ ও প্রার্থী তালিকা প্রকাশ: ২১ জানুয়ারি

  • নির্বাচনী প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ভোটের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত

এমবি এইচআর