ঘন কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট
ঘন কুয়াশাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অপারেশন ব্যাহত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আজ শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকাগামী মোট আটটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঘন কুয়াশাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অপারেশন ব্যাহত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আজ শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকাগামী মোট আটটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকাগামী এসব ফ্লাইটের মধ্যে তিনটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।
এদিকে, বিলম্বিত ও ডাইভার্টেড ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনস কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে। একই সঙ্গে যাত্রীদের সহযোগিতা ও ধৈর্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এমবি এইচআর