দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। দুপুর ১২টায় এ ভাষণ অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

Dec 30, 2025 - 11:19
 0  3
দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। দুপুর ১২টায় এ ভাষণ অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

প্রেস উইংয়ের তথ্যমতে, প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।

এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। ওই বৈঠকে অংশগ্রহণের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে যোগ দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেছেন। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

এমবি এইচআর