খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Dec 30, 2025 - 11:46
 0  3
খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার সকাল ১০টা ১৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ শোক জানান। এতে ভারতের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

নরেন্দ্র মোদি উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি খালেদা জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও কর্মকাণ্ড ভবিষ্যতেও দুই দেশের অংশীদারত্বকে প্রভাবিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া তিনি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতির কথাও উল্লেখ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তিকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

এমবি এইচআর