দিল্লি-ঢাকা টানাপড়েনের কারণে অর্থ-বাণিজ্যে প্রভাব নেই: অর্থ উপদেষ্টা
ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েন সত্ত্বেও দেশের অর্থ ও বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েন সত্ত্বেও দেশের অর্থ ও বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যা ঘটেছে তা দুঃখজনক হলেও এর শুরুটা বাংলাদেশ করেনি। তবে এই রাজনৈতিক টানাপড়েন দেশের অর্থ-বাণিজ্যে প্রভাব ফেলবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, দুই দেশ নিজেদের মধ্যে বসে বিষয়টির মীমাংসা করবে। তিনি আশা প্রকাশ করেন, এই ঘটনা দুই দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ককে নষ্ট করবে না।
এ সময় তিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর পৃথকীকরণ কার্যক্রম আগামী অন্তর্বর্তী সরকারের আমলে বাস্তবায়িত হবে বলেও জানান।
এমবি এইচআর