মনোনয়ন বাতিলের আপিল: দ্বিতীয় দিনে শুনানি নিচ্ছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনে আজ রোববার শুনানি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

Jan 11, 2026 - 11:54
 0  2
মনোনয়ন বাতিলের আপিল: দ্বিতীয় দিনে শুনানি নিচ্ছে নির্বাচন কমিশন
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনে আজ রোববার শুনানি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও অংশ নিচ্ছেন।

ইসি সূত্র জানায়, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন নির্বাচন কমিশনে জমা পড়ে। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। এরপর ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি হচ্ছে। সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে।

ইসি জানিয়েছে, শুনানি শেষে প্রতিটি আপিলের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে এবং নির্ধারিত প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের কাছে ফলাফল পৌঁছে দেওয়া হবে।

এমবি এইচআর