প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় জামায়াতের শীর্ষ নেতাদের বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রোববার সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলের শীর্ষ চার নেতা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রোববার সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলের শীর্ষ চার নেতা।
জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জামায়াতের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে।
প্রতিনিধি দলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ছাড়াও রয়েছেন—নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এর আগে গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেদিন সন্ধ্যায় তিনি স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে রাত সোয়া ৯টার দিকে তারা যমুনা ত্যাগ করেন।
এমবি এইচআর