কাগজ কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না : রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: কাগজে কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। বরং তারা আরো শক্তিশালী হয়ে ফিরে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। তার মতে, ড. ইউনূসের সরকারের ব্যর্থতার কারণে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অনেকটাই মাঠে থাকার সুযোগ পাবে। গতকাল একটি টকশোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে। নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমও। এসব প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আপনি যদি ইতিহাসের দিকে তাকান আপনি দেখবেন এই যে কাগজ আর কলম এটা দিয়ে কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই।
উদাহরণ দিয়ে বিএনপি নেত্রী আরো বলেন, ‘পাকিস্তানের ইমরান খানের পার্টির মার্কা নিয়ে নিয়েছিল।

