ওবায়দুল কাদেরের ভাইসহ গ্রেপ্তার ৯ জন
মেঘনাবার্তা প্রতিনিধি: নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, “ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”
তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ বা কোথা থেকে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পরে জানানো হতে পারে বলে সূত্রে জানা গেছে।
এমবি/এসআর

