বদলে গেল বাগছাসের নাম, নতুন পরিচয়ে ‘জাতীয় ছাত্রশক্তি’

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’।

Oct 23, 2025 - 21:39
 0  1
বদলে গেল বাগছাসের নাম, নতুন পরিচয়ে ‘জাতীয় ছাত্রশক্তি’
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত সংগঠনটির জাতীয় বার্ষিক সভায় নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন নাম ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীরা ‘জাতীয় ছাত্রশক্তি’ নামকে স্বাগত জানিয়ে নতুন স্লোগান দেন এবং সংগঠনের পরবর্তী কার্যক্রমের রূপরেখা উপস্থাপন করেন।

জানা গেছে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)’।

তবে সম্প্রতি ডাকসুসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর সংগঠনটির নেতৃত্ব নতুন পরিচয়ে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেয়। আট মাসের মাথায় সংগঠনটি এখন থেকে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামেই কার্যক্রম পরিচালনা করবে।

এমবি এইচআর