ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
মেঘনাবার্তা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে।
এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বৈঠকে তারা জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তিসহ সনদের নানা বিষয় নিয়ে আলোচনা করবেন।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন।
এমবি/এসআর

