ভ্রমন নিষেধাজ্ঞায় বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো এহসানুল হক মিলনকে
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
মেঘনাবার্তা প্রতিনিধি:
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, মিলনের বিরুদ্ধে বিদ্যমান ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তাকে দেশে ফেরত পাঠানো হয়।
এহসানুল হক মিলন ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন (কচুয়া উপজেলা) থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে তিনি পুনরায় সংসদ সদস্য হন এবং পরবর্তীতে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তবে এ বিষয়ে নিজ অবস্থান পরিষ্কার করে মিলন জানান, তিনি ভুলবশত পুরোনো পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন, যেখানে তার নামের বানানে অসঙ্গতি ছিল। এ কারণে সাময়িক জটিলতা দেখা দেয়। তিনি বলেন, “পাসপোর্ট সংক্রান্ত ভুলের কারণেই আমাকে ফেরত পাঠানো হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।”
এমবি এইচআর