বাবাকে হারালেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত
মেঘনাবার্তা প্রতিনিধি:
বাবা হারিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। গত ২৮ অক্টোবর সকাল ৭টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে মারা যান তার বাবা মোহাম্মদ সেতাব উদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ৩টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ এ আরাফাত। পোস্টে তিনি বাবার মৃত্যুর সময় পাশে থাকতে না পারার আক্ষেপও প্রকাশ করেন।
উল্লেখ্য, মোহাম্মদ এ আরাফাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রীসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করেন।
এমবি এইচআর

