‘দেশে নৈরাজ্যের ছায়া বাড়ছে, শত্রুরা সক্রিয়: মির্জা ফখরুল’

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিচ্ছে এবং দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২ নভেম্বর) দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Nov 2, 2025 - 17:01
 0  2
‘দেশে নৈরাজ্যের ছায়া বাড়ছে, শত্রুরা সক্রিয়: মির্জা ফখরুল’
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিচ্ছে এবং দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২ নভেম্বর) দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে, সবাই ভাবছে কী হবে, কী হতে পারে। দেশের শত্রুরা আবার মাথা তুলে উঠছে, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডার মাধ্যমে এই প্রক্রিয়া জোরদার হচ্ছে।’

তিনি ৭ নভেম্বরকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ দিবস হিসেবে উল্লেখ করে বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর স্বৈরাচারবিরোধী সংগ্রামে ঐক্যবদ্ধ করেছিলেন, তেমনি আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে দেশের ঐক্যের কাজ করছেন এবং নতুন আশা জাগাচ্ছেন।’

ফখরুল আরও বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের কর্মযজ্ঞ শুরু হয়েছিল। শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে একতা, কর্মপ্রেরণা সৃষ্টি হয়েছিল। দুর্ভাগ্যবশত তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন, যা দেশের জন্য এক কালো অধ্যায়।’

তিনি উল্লেখ করেন, ‘জিয়াউর রহমানের দর্শন ও জাতীয়তাবাদ কখনো পরাজিত হতে পারে না। বিএনপি বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে ফিনিক্স পাখির মতো।’

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিবসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এমবি এইচআর